বৃহস্পতিবার ● ৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে গভীরে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে বুধবার দুপুরে সুন্দরবনের আলোরকোল উপকূলের গভীর সমুদ্র থেকে এমভি মা বাবার দোয়া নামের ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানায়, গত ১২ দিন আগে ১৩ জেলেসহ বরগুনার পাথরঘাটা এলাকার এমভি মা বাবার দোয়া নামের ফিশিং ট্রলারটি সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগরে গভীরে সোয়াচ আব নো গ্রাউন্ডে মাছ ধরতে যায়। রবিবার ভোরে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় এই ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে ১৩জন জেলে নিয়ে সমুদ্রে ভাসতে থাকে। চারদিন ধরে সমুদ্রে ভাসতে থাকা অবস্থায় বুধবার সকালে ফিশিং ট্রলারটির এক জেলে হটাত করেই মোবাইল নেটওয়ার্ক পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে সাহায্য চায়। জাতীয় জরুরি সেবা থেকে দ্রুত কোস্টগার্ডকে জানিয়ে সমুদ্রে ভাসতে থাকা জেলেদের উদ্ধার করতে বলা হয়। এরপর মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা শুরু করে উদ্ধার অভিযান। এক পর্যায়ে দুপুরের দিকে সুন্দরবনের আলোরকোল উপকূলে ১০ নটিক্যাল মাইল গভীরে পশ্চিম বঙ্গোপসাগরে ভাসতে থাকা এমভি মা বাবার দোয়া ফিশিং ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয় কোস্টগার্ড। এরপর মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল দ্রুতগতির কেবিন ক্রুজার নিয়ে গভীর সমুদ্রে গিয়ে ভাসমান অবস্থায় ফিশিং ট্রলারটিসহ ১৩ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা এলাকায়। উদ্ধার হওয়া এসব জেলেদের সুন্দরবনের দুবলার চরে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাদের ফিশিং ট্রলারটির মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ড।






পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী 