শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা; আহত তিন, একজনের অবস্থা গুরুতর
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা; আহত তিন, একজনের অবস্থা গুরুতর
১৭৩ বার পঠিত
শনিবার ● ৮ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ইউনিয়ন বিএনপি অফিসে তিনটি বোমা হামলা; আহত তিন, একজনের অবস্থা গুরুতর

নড়াইল প্রতিনিধি ; নড়াইল সদরের গোবরা বাসস্ট্যান্ড এলাকায় সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে তিনটি বোমা হামলায় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বাকি দু’জনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্যা (৫৫), ইউনিয়ন বিএনপির সদস্য সৈয়দ ওয়াজেদ আলী টিটো (৪০) এবং নিউটন গাজী (৩৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে ভুক্তভোগী নেতাকর্মীরা বসেছিলেন। হঠাৎ করে তাদেরকে লক্ষ্য করে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা তিন নেতাকর্মী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম পলাশ বলেন, গোবরা এলাকায় বোমার আঘাতে তিনজন আহত হয়েছেন। তবে কী কারণে, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে বোমা হামলায় আহত বলে মনে হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত, বিষয়টি তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)