শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২০ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল
প্রথম পাতা » আঞ্চলিক » দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল
১৫৬ বার পঠিত
শনিবার ● ২০ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল

---মাগুরা প্রতিনিধি : যাত্রী সেবার মান বাড়াতে মাগুরা নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা রোডের চাউলিয়া বাস স্ট্যান্ডে মাগুরার নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক  ইছাক মল্লিক, সহ-সভাপতি মিল্টন জামান, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন ও লাইন সম্পাদক মনিরুল মল্লিক  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকরা বলেন, দীর্ঘ ১৫ বছর পর  মাগুরা- নড়াইল সড়কে শনিবার থেকে সরাসরি বাস চলাচল শুরু হলো। এই সড়কে দীর্ঘদিন ধরে যাত্রীরা নড়াইল যেতে ভোগান্তির শিকার হয়েছিল। আজ সরাসরি বাস চলাচলের উদ্বোধন হওয়ার ফলে ভোগান্তির অবসান হলো। এখন থেকেই  পার্শ্ববর্তী ঝিনাইদহ, ফরিদপুর ও  রাজবাড়ী  জেলার যাত্রীরা মাগুরা থেকে সরাসরি নড়াইল যেতে পারবে।
আয়োজকরা  আরো জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য  হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে  নড়াইল জেলার মালিক গ্রুপের সাথে একটি সমন্বয় সাধিত হয়েছে। ফলে দীর্ঘদিনের দ্বন্দ সংঘাত মিটিয়ে মাগুরা থেকে সরাসরি বাস চলাচল শুরু হল।
মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে।





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)