শনিবার ● ২০ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল
দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল
মাগুরা প্রতিনিধি : যাত্রী সেবার মান বাড়াতে মাগুরা নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা রোডের চাউলিয়া বাস স্ট্যান্ডে মাগুরার নড়াইল সড়কে সরাসরি বাস চলাচলের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইছাক মল্লিক, সহ-সভাপতি মিল্টন জামান, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন ও লাইন সম্পাদক মনিরুল মল্লিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকরা বলেন, দীর্ঘ ১৫ বছর পর মাগুরা- নড়াইল সড়কে শনিবার থেকে সরাসরি বাস চলাচল শুরু হলো। এই সড়কে দীর্ঘদিন ধরে যাত্রীরা নড়াইল যেতে ভোগান্তির শিকার হয়েছিল। আজ সরাসরি বাস চলাচলের উদ্বোধন হওয়ার ফলে ভোগান্তির অবসান হলো। এখন থেকেই পার্শ্ববর্তী ঝিনাইদহ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার যাত্রীরা মাগুরা থেকে সরাসরি নড়াইল যেতে পারবে।
আয়োজকরা আরো জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে নড়াইল জেলার মালিক গ্রুপের সাথে একটি সমন্বয় সাধিত হয়েছে। ফলে দীর্ঘদিনের দ্বন্দ সংঘাত মিটিয়ে মাগুরা থেকে সরাসরি বাস চলাচল শুরু হল।
মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করে।






বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 