শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

SW News24
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় শিশু ধর্ষনের আসামীদের ফাসির দাবিতে আইনজীবি সমিতির মানববন্ধন ও ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় শিশু ধর্ষনের আসামীদের ফাসির দাবিতে আইনজীবি সমিতির মানববন্ধন ও ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ
১৭০ বার পঠিত
সোমবার ● ১০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় শিশু ধর্ষনের আসামীদের ফাসির দাবিতে আইনজীবি সমিতির মানববন্ধন ও ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

 ---

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টায় জড়িতদের ফাসির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় মাগুরা জেলা আইনজীবি ভবনের সামনে আইনজীবি সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট. শাহেদ হাসান টগর, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্রুনালের পিপি এ্যাডভোকেট. মনিরুল ইসলাম মুকুল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট. রোকুনুজ্জামান খান প্রমূখ।

 মানববন্ধনে বক্তারা বলেন নিরাপত্তার কারনে গতকাল আদালত চলাকালীন সময়ে রিমান্ড শুনানী সম্ভব হয়নি। তাই মধ্যরাতে রিমান্ড শুনানী হয়। এসময় প্রধান অভিযুক্ত হিটু শেখের সাত দিন এবং অভিযুক্ত সহযোগী তিন জন, সজিব শেখ, রাতুল শেখ, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

 বক্তারা আরো বলেন আমরা আশা করছি এ মামলায় দ্রæত সময়ের মধ্যে আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তার জন্য যা করা দরকার আইনজীবি সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা হবে। একই সাথে মাগুরা জেলার সকল আইনজীবি এই ধর্ষকদের পক্ষে আইনী লড়াই থেকে বিড়ত থাকবে বলে জানান বক্তারা।

 অন্যদিকে ধর্ষণের ঘটনায় সাধারণ শিক্ষাথীরা মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এ সময় সড়ক অবরোধ করে ধর্ষনের বিচারের দাবিতে বিভিন্ন ¯েøাগান দেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা  আদালত থেকে ১৮০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার কথা জানানো হয়। কিন্তু এই ধর্ষকদের জেলে বসিয়ে এত লম্বা সময় সরকারি ব্যবস্থাপনায় না রেখে ১৮০ দিনের পরিবর্তে দ্রæততম সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। এর পাশাপাশি আর কোন শিশুকে যেন এমন ঘটনার সম্মূখিন হতে না হয় তার জন্য সরকারকে অনতিবিলম্বে আইন সংশোধন করার আহবান জানান। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা।





অপরাধ এর আরও খবর

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা ১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা
খুলনায় ৫ বিদেশি পিস্তলসহ নারী আটক খুলনায় ৫ বিদেশি পিস্তলসহ নারী আটক
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বার ও দুই নারীসহ আহত ১৫ নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ইউপি মেম্বার ও দুই নারীসহ আহত ১৫
শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা
পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার
পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি। পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি।

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)