শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » নারী ও শিশু » শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রথম পাতা » নারী ও শিশু » শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
২৮১ বার পঠিত
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

---
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় আজ সকাল দশটায় ৭১ নং বুিডগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুিডগোয়ালিনী ইউনিয়নের  নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল  র‌্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা এবং গাবুরা ইউনিয়ন এর ডালিয়া ইয়ুথ দলের সদস্যদের আয়োজনে  নারীর প্রতি পারিবারিক  সহিংসতার কুফল সম্পর্কিত নাটক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুিডগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্র্ডের মহিলা সদস্য জনাব ফাতেমা খাতুন। সভাপতিত্ব করেন বুিডগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সাধারণ সম্পাদক জনাব শাহানারা পারভীন। প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন যমুনা নারী দলের সভাপতি জনাব সাবিনা খাতুন সমাজসেবক রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী। প্রধান অতিথি বলেন আমাদের দেশে বর্তমানে নারী নির্যাতনের মাত্রা অনেক বেশি। এই নির্যাতন বন্ধ করতে হলে সবার আগে পুরূষদের এগিয়ে আসতে হবে আমরা আজ ঘরে বাইরে নারীরা কেউই নিরাপদ নই। তাই আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। সভাপতি বলেন কিছুদিন আগে মাগুরায় সাত বছরের একটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে মৃত্যুর সাথে লড়াই করছে। আজকের এই নারী দিবসের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।





নারী ও শিশু এর আরও খবর

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

আর্কাইভ