শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » ১০ দফা দাবিতে নড়াইলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » ১০ দফা দাবিতে নড়াইলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
২২০ বার পঠিত
রবিবার ● ১৬ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ দফা দাবিতে নড়াইলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

---
ফরহাদ খান, নড়াইল ;  মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পবিত্র ঈদুল ফিতরের আগে ১০০ ভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও ইএফটির দ্রুত সমাধানসহ ১০দফা দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রধান ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এমপিওভুক্ত মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসব কমূসূচী পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মহিদুর রহমান, সদস্য সচিব ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক সোমা খাতুন, প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অনেকে।
শিক্ষকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে-মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণসহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় ১০০ ভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিসা ভাতা প্রদান করা, ইএফটি সমস্যার দ্রুত সমাধান করে শিক্ষক-কর্মচারীদের বকেয়াসহ বেতন ভাতা প্রদান করা, সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ষষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের ৭ম গ্রেডসহ টাইমস্কেল প্রদান করা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সার্বজনীন বদলিপ্রথা চালু করা, সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ ভাগ কর্তন বন্ধ করা, শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ন্যায় ৬৫ বছরে উন্নীতকরণ, পাবলিক সার্ভিস কমিশনের ন্যায় শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করা, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় পরিচালনা করা এবং স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)