শনিবার ● ২৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে বিষ প্রয়োগে ধরা ১ হাজার কেজি চিংড়ি মাছ জব্দ
সুন্দরবনে বিষ প্রয়োগে ধরা ১ হাজার কেজি চিংড়ি মাছ জব্দ
সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার কেজি বিষ প্রয়োগ করে মারা চিংড়ি মাছ জব্দ করেছে।
২৯ মার্চ শনিবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুতারখালী স্টেশনের আওতাধীন কেওড়াতলি লঞ্চঘাট এলাকা হতে এই অবৈধ চিংড়ি মাছ জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগি মোঃ ইসমাইল হোসেন, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, নলিয়ান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রাজু আহমেদ, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদারসহ বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, একটি চক্র সুন্দরবনে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ মারার পর তা বিক্রি করার উদ্দেশ্য রওনা হয়। এ সময় বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা জানতে পেরে যৌথ অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করা অবৈধ ১ হাজার কেজি চিংড়ি মাছ জব্দ করে।
জব্দকৃত চিংড়ি মাছগুলো পচনশীল হওয়ার মাটিতে পুতে তা বিনষ্ট করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যাক্তিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।






মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই 