শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়া বাজারে টিনের চালে মার্কেট মালিকের ছেলের লাশ
ডুমুরিয়া বাজারে টিনের চালে মার্কেট মালিকের ছেলের লাশ
খুলনার ডুমুরিয়া বাজারে খান সুপার মার্কেটের টিনের চাল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মালিকের ছেলে মহিতুর রহমান খানের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোলনা গ্রামের আঃ রহিম খানের ছেলে।
জানা গেছে, নিজেদের খান সুপার মার্কেটে মহিতুর নিজেই একজন চায়ের দোকানী। ঘটনার রাতে দোকান থেকে সে বাসায় যায়নি। ঘরে মায়ের রাখা খাবার পড়ে আছে। মা পারভীন বেগম জানান ভোরে ঘুম থেকে উঠে দেখি মার্কেটের টিনের চালের উপর ছেলের লাশ পড়ে আছে। এরপর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেয়া হয় থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে টিনের চালের উপর থেকে মহিতুরের লাশ উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, রহস্য উদ্ঘাটনের জন্য মোহিতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে টিনের চালের উপর এক কেস ইনটেক স্পিড এনার্জি ড্রিংকস পাওয়া গেছে। মোহিতের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে রহস্য বের হবে। তবে পুলিশী অনুসন্ধান অব্যাহত রয়েছে। থানায় অপমৃত্যু মমলা হয়েছে।






পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার 