শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে মুস্তারী কমপ্লেক্সের প্রথম পুরস্কার মোটরসাইকেল পেলেন এক গৃহিণী
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে মুস্তারী কমপ্লেক্সের প্রথম পুরস্কার মোটরসাইকেল পেলেন এক গৃহিণী
৩৪৯ বার পঠিত
শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে মুস্তারী কমপ্লেক্সের প্রথম পুরস্কার মোটরসাইকেল পেলেন এক গৃহিণী

---
ফরহাদ খান, নড়াইল ; পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় অবস্থিত বিপনীবিতান মুস্তারী কমপ্লেক্সের র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন এক গৃহিণী। শনিবার (৫ এপ্রিল) দুপুরে পুরস্কারপ্রাপ্ত গৃহিণী সানজিদা সুলতানা সাথীর হাতে মো্টরসাইকেলের চাবি তুলে দেন মুস্তারী কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী সোহেল মুস্তারী। এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, মুস্তারী কমপ্লেক্স মার্কেট কমিটির সাধারণ সম্পাদক গাউসুল আজম লিটন, ছিট কর্ণারের স্বত্ত্বাধিকারী উজ্জ্বল বিশ্বাস, সজল আহমেদ শরীফ, শামান্তা শরীফসহ অনেকে।

নড়াইলের কালিয়া উপজেলার কেষ্টপুর গ্রামের গৃহিণী সানজিদা সুলতানা সাথী জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুস্তারী কমপ্লেক্স থেকে দুই হাজার ৫০০ টাকায় থ্রি-পিচ কিনে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল পেয়েছেন। এজন্য অনেক খুশি তিনি। ক্রেতাদের খুশি করতে ভবিষ্যতেও এ ধরণের আয়োজন কর্তৃপক্ষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে শুক্রবার রাতে মুস্তারী কমপ্লেক্সের র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর থানার ওসি সাজেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) কাজী হাসানুজ্জামান, এসআই জমারত হোসেন, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, মুস্তারী কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী সোহেল মুস্তারী, ফয়সাল মুস্তারীসহ অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন-জনপ্রিয় কণ্ঠশিল্পী জন্মান্ধ খালিদ শাওন ও ঝিনাইদহের নিতি বিশ্বাস।

মুস্তারী কমপ্লেক্স মার্কেট কমিটির সাধারণ সম্পাদক গাউসুল আজম লিটন জানান, ক্রেতা সাধারণের সন্তুুষ্টি অর্জনে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে এ ধরণের আয়োজন করবেন তারা। তিনি আরো বলেন, নড়াইলে বিভিন্ন মার্কেট থাকলেও মুস্তারী কমপ্লেক্সের পক্ষ থেকে এবারই প্রথম র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার মোটরসাইকেলের পর দ্বিতীয় পুরস্কার ফ্রিজ পেয়েছে-নড়াইল প্রেসক্লাব। এছাড়া তৃতীয় পুরস্কার স্মার্টটিভিসহ ২০টি পুরস্কার দেয়া হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায়  জাতীয় সমবায় দিবস পালিত পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ