শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
২৬২ বার পঠিত
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

---

আশাশুনি  : আশাশুনির বিছটে  আকস্মিক বেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার দুপুরে বাংলাদেশ নৌবাহিনী খুলনা নৌ অঞ্চলের লেঃ কমান্ডার সোহেল রানার সার্বিক তত্বাবধানে উপজেলার আনুলিয়া ইউনিয়নের নয়াখালী এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে গত ৩১ মার্চ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। আকস্মিক এ প্লাবনে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেত, ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিসহ জীবন অতিবাহিত করছে। মানবিক এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে।

নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রযোজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে।

নয়াখালী গ্রামের ২৫৯ পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, ঔষধ, খাবার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি। আশাশুনির এ দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নৌবাহিনী ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হয়।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

আর্কাইভ