রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা মুক্ত দিবস পালিত
মাগুরা মুক্ত দিবস পালিত
মাগুরা প্রতিনিধি:-বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভাসহ নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে।
৭ ডিসেম্বর রবিবার মাগুরা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মাগুরা প্রেসক্লাব পৃথক কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন, প্রমুখ। সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্যর্্যালি বের হয়। র্যালী শেষে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়র রহমান, সহ-সভাপতি শামীম খান, আলোক বোস,এড.সঞ্জয় রায় চৌধুরী, মোঃ সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহিন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন, রূপক আইচ, মোঃ ইমরান হোসেন প্রমুখ।
১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়। এর আগে ৬ ডিসেম্বর আকাশ পথে মিত্র বাহিনীর বিমান হামলা এবং স্থলপথে মুক্তিবাহিনী ও মিত্র বাহীনির আক্রমণের চাপে পাক সেনারা মাগুরায় টিকতে না পেরে ফরিদপুর হয়ে ঢাকার দিকে পালাতে শুরু করে।৭ ডিসেম্বর ভোরে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে মুক্তি বাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা গোটা শহরের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করে। মুক্তিকামী মানুষের মিছিলে পরিণত হয় মাগুরা শহর।
সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মোমবাতি প্রজ্জলন করা হয়। কর্মসূচিতে ক্লাবের সদস্যরা অংশ নেয়।






পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন
মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
মাগুরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত; ঘরে ঘরে জ্বরের শঙ্কা 