শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা মুক্ত দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা মুক্ত দিবস পালিত
১৬২ বার পঠিত
রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা মুক্ত দিবস পালিত

---মাগুরা প্রতিনিধি:-বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভাসহ নানা আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে।
৭ ডিসেম্বর রবিবার মাগুরা মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মাগুরা প্রেসক্লাব পৃথক কর্মসূচি পালন করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন, প্রমুখ। সকাল ১১ টায়  মাগুরা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্যর্্যালি বের হয়।  র‍্যালী শেষে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়র রহমান, সহ-সভাপতি শামীম খান, আলোক বোস,এড.সঞ্জয় রায় চৌধুরী, মোঃ সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহিন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন, রূপক আইচ, মোঃ ইমরান হোসেন প্রমুখ।
১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়। এর আগে ৬ ডিসেম্বর আকাশ পথে মিত্র বাহিনীর বিমান হামলা এবং স্থলপথে মুক্তিবাহিনী ও মিত্র বাহীনির আক্রমণের চাপে পাক সেনারা মাগুরায় টিকতে না পেরে ফরিদপুর হয়ে ঢাকার দিকে পালাতে শুরু করে।৭ ডিসেম্বর ভোরে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে মুক্তি বাহিনী বিজয়ের বেশে শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা গোটা শহরের নিয়ন্ত্রণ পুরোপুরি গ্রহণ করে। মুক্তিকামী মানুষের মিছিলে পরিণত হয় মাগুরা শহর।
সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মোমবাতি প্রজ্জলন  করা হয়। কর্মসূচিতে ক্লাবের সদস্যরা অংশ নেয়।





আঞ্চলিক এর আরও খবর

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

আর্কাইভ