সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » গাজায় হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
গাজায় হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
![]()
পাইকগাছা প্রতিনিধি; গাজায় চলমান নৃশংস ইসলায়েলী গণহত্যা বর্বরোচিত হামলা ও মানবতার চরম সীমা অতিক্রম করার প্রতিবাদে পাইকগাছায় মার্চ ফর প্যালেস্টাইন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে ছাত্র-জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট শেষ হয় এবং ওই স্থানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন, শিবিরের তামিম হায়দার, আল মামুন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ওরিন, শামীম আহমেদ, জিনারুল ইসলাম, আল শাহরিয়ার রুম্মান, সাইফুল্লাহ গাজী, রায়হান হোসেন, শাহাজাহান হোসেন তামিম রায়হান, একরামুল হোসেন, জাকির হোসেন, আরাফাত হোসেন, আরাফাত গাজী, শিহাব, ফয়সাল, নাঈম, আব্দুল খালেক, সাইফুল্লাহ নয়ন, কাজী তানভীর হোসেন, সিজান, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, তানভীর, সাদমান, লাবিব, তাসকিরুল সাকিব বক্তৃতা করেন। এসময় পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি ও আবুল হোসেন, জামিনুর রহমান রানা বিক্ষোভ মিছিলে শরিক হন।
অনুরুপ বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখা ও ছাত্র-জনতার আয়োজনে গাজায় চলমান নৃশংস ইসলায়েলি গণহত্যা বর্বরোচিত হামলা ও মানবতার চরম সীমা অতিক্রম করায়, বিশ্বমানবতা’র বিরুদ্ধে কোনও পদক্ষেপ না গ্রহণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 