শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
খুলনার পাইকগাছায় ভারী বৃষ্টি ও নিষ্কাশন ব্যবস্থার সমস্যার কারণে বিভিন্ন এলাকার মতো বাজারখোলা মন্দির মাঠ ও নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ দর্শনার্থী ও ভক্তদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে।
টানা বৃষ্টি ও পানি নিষ্কাশন পথ বন্ধ থাকায় মন্দির চত্বর ও মাঠের ভেতর পানি জমে গেছে। মাঠে পানি থাকায় দর্শনার্থী, পুণ্যার্থী ও সাধারণ মানুষের হেঁটে চলাচল করা কষ্টকর হয়ে পড়বে। পূজা-অর্চনা ও দর্শনার্থীদের আগমন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
বাজার খোলা নামক স্থানে সনাতন ধর্মালম্বীদের তিনটি মন্দির রয়েছে। যাহা উপজেলার গদাইপুর ইউনিয়ানের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন স্থানে অবস্থিত। দুইটি স্কুলে ১৫ শতের উপরে ছাত্র-ছাত্রী লেখা পড়া করে। স্কুলের মাঠে জলমগ্ন হয়ে পড়ায় ছাত্র-ছাত্রীদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে। পা পিছলে পানিতে পড়ে বই খাতা ভিজে নস্ট হচ্ছে।
মন্দির সংলগ্ন স্কুলের মাঠ বালি দিয়ে ভরাট করা ও পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্থানীয় প্রশাসন কর্তৃক ড্রেনেজ ব্যবস্থা সচল করা প্রয়োজন। স্কুল ও মন্দির কর্তৃপক্ষ স্কুল মাঠ উচু করার জন্য বালি ভরাটে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক 