শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা পৌর বিএনপি’র সদস্য ফরম বিতরণ উদ্বোধন
পাইকগাছা পৌর বিএনপি’র সদস্য ফরম বিতরণ উদ্বোধন
পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম। পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, জাফরিন নেওয়াজ চন্দন, আতিক নেওয়াজ চঞ্চল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা শেখ ইমামুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর ও প্যালেন মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল। বিএনপি নেতা এসএম মোহর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং নেতারা হেয় প্রতিপন্ন হয় এমন ধরনের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিহার করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি আওয়ামী লীগের পদ পদবীধারী, যাদের দ্বারা বিএনপি ক্ষতিগ্রস্তসহ নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে এমন ব্যক্তিদের মাঝে বিএনপির সদস্য ফরম বিতরণ না করা হয় তার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।






মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম 