মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম : নড়াইলের আহবায়ক আজিজুল ও সদস্য সচিব জাপল
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম : নড়াইলের আহবায়ক আজিজুল ও সদস্য সচিব জাপল

নড়াইল প্রতিনিধি ; বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির আহবায়ক হয়েছেন-অ্যাডভোকেট আজিজুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন এস এম মাহবুব মুর্শেদ জাপল। ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৫ মে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
নবগঠিত এ কমিটির সিনিয়র যুগ্মআহবায়ক ইস্রাফিল খবির রাজু ও যুগ্মআহবায়ক হাফিজুর রহমান। সদস্যরা হলেন- খন্দকার মোতাহার হোসেন, আলমগীর মিয়া, খন্দকার আকরামুল ইসলাম, রাজু আহম্মেদ রাজিব, টুটুল শিকদার, লাভলী আকতার ও এস এম ইকবাল হোসেন। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।






শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ 