রবিবার ● ১ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশন এর অবহিতকরণ কর্মশালা
পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশন এর অবহিতকরণ কর্মশালা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ জীবনের লক্ষ্য অর্জনে এগিয়ে চলা আমার জীবন, আমার স্বপ্ন বই এর উপর অবহিতকরন কর্মশালা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া প্রোগ্রাম মাই লাইফ, মাই ভিশন বই এর উপর শিশু ও তরুনদের নিয়ে অবহিতকরন কর্মশালার অনুষ্টিত হয়েছে।
পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন কপিলমুনি, হরিঢালী, গদাইপুর, রাড়–লী, লতা, সোলাদানা, গড়ইখালি, লস্কর, চাঁদখালী, দেলুটি ও পৌরসভার বিভিন্ন এলাকার ১০০০জন শিশু ও তরুনদের মাঝে মাই লাইফ, মাই ভিশন বুক বিতরন করা হয়েছে এবং মাই লাইফ, মাই ভিশন বুক এর উপর বিশেষ আলোচনার আয়োজন করেছে যাতে শিশু ও তরুনরা এই গুরুত্বপুর্ন বইটি সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং তাদের ভবিষ্যতের স্বপ্ন পুরনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে। ১০০০ শিশু ও তরুন মাই লাইফ, মাই ভিশন বই সম্পর্কে ওরিয়েন্টেশন পাওয়ার পর তারা তাদের দলের সদস্যদের সাথে তাদের মধ্যকার ইতিবাচক পরিবর্তনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে সহযোগিতা করেছে। এই বইগুলি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সরবরাহ করেছে। এই বইটি পড়ার পর তারা তাদের স্বপ্ন, জীবনের লক্ষ্য সম্পর্কে বুঝতে পেরেছে। বইটি পড়ার সময় তারা খুবই আবেগ প্রবন হয়ে পড়ে। সবাই তাদের জীবনের লক্ষ্যে পৌছানের জন্য অনুপ্রানিত এবং প্রস্তুত হয়েছে। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সকলেই ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে তাদের স্বপ্ন পুরনের জন্য ওয়ার্ল্ড ভিশন থেকে যেন আরো নতুন প্রেরনা পায়। আমাদের সর্বোচ্চ লক্ষ্য হলো, এখন শিশু ও তরুনরা স্পষ্টভাবে তাদের জীবনের লক্ষ্য প্রকাশ করতে পারবে সাথে সাথে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং বইটি উপভোগ করতে পারবে। অবহিতকরন কর্মশালায় পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন পাইকগাছা এরিয়া প্রোগ্রাম কর্মী দিপল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার, প্রধান শিক্ষক, শিক্ষীকা, স্থানীয় নেতা, ধর্মীয় নেতৃবৃন্দ ও সহায়তাকারীবৃন্দ।






মাগুরা মেডিকেল কলেজের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছায় ডব্লিউএফপি এর উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন; পরিদর্শনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির কার্যক্রম স্থগিত
মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য
আইন শৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন প্রকল্পের কাজ তরান্বিত করতে হবে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
ভূমিকম্পে পাইকগাছায় বিভিন্ন বিল্ডিং-এ ফাঁটল
পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আতিউর রহমানকে আর্থিক সহায়তা প্রদান
একটি ব্রিজের অপেক্ষায় হাজারো মানুষ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 