শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

SW News24
সোমবার ● ৯ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সেনাবাহিনীর অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার, অভিযুক্ত পলাতক
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে সেনাবাহিনীর অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার, অভিযুক্ত পলাতক
১৭০ বার পঠিত
সোমবার ● ৯ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার, অভিযুক্ত পলাতক

  ---নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর গোপন অভিযানে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে। ৮ জুন রবিবার রাত সাড়ে ১১টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত চালানো এ অভিযানে রাইফেলটি উদ্ধার করে যৌথ বাহিনী।

সেনাসূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রটি ৪.৫ ক্যালিবারের, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারযুক্ত। অস্ত্রটি ব্যবহার করে স্থানীয়দের অবৈধভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে

অভিযুক্ত সোহান মোল্যা (২৬) কালিয়ার পুরুলিয়া গ্রামের বাসিন্দা এবং খুলনার একটি কলেজের শিক্ষার্থী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নড়াইল ও কালিয়া ক্যাম্পের যৌথ দল তার বাড়িতে হানা দেয়। বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে সোহানের বিছানার নিচ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই সোহান ও তার বাবা আবুল কালাম মোল্যা পালিয়ে যান।

উদ্ধার করা অস্ত্রটি পরে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কালিয়া থানার ওসি আব্দুল্লা আল মামুন বলেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। স্থানীয়দের মাঝে এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 





অপরাধ এর আরও খবর

শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা
পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার
পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি। পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ হওয়া ডুমুরিয়ার রিপনের সন্ধান মেলেনি; থানায় জিডি।
আশাশুনির মাদ্রায় বসতবাড়ীতে অগ্নিকান্ডে ইজিবাইক সহ ২টি বসত ঘর একেবারেই ভূষ্মিভূত আশাশুনির মাদ্রায় বসতবাড়ীতে অগ্নিকান্ডে ইজিবাইক সহ ২টি বসত ঘর একেবারেই ভূষ্মিভূত
মাগুরায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ; গ্রেফতার নারীসহ ১৫ জন মাগুরায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ; গ্রেফতার নারীসহ ১৫ জন
পাইকগাছার গড়ইখালীতে বাজার সভাপতি-সম্পাদকে মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা; দোকান-পাটবন্ধ পাইকগাছার গড়ইখালীতে বাজার সভাপতি-সম্পাদকে মারপিটের অভিযোগে প্রতিবাদ সভা; দোকান-পাটবন্ধ
কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা কেশবপুরে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় রমজানে নিত্য পণ্যের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান মাগুরায় রমজানে নিত্য পণ্যের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান
কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত

আর্কাইভ