শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১২ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন
২৩২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

---

মাগুরা প্রতিনিধি:- মাগুরা সদরের শিমুলিয়ায় বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প বিসিআইসির আয়োজনে, মাগুরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাফার গুদামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।

 

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিসিআইসি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদ, জেলা জামায়াতের আমির এম বি বাকের, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলার বিশিষ্ট রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 মাগুরায় বিসিআইসির বাফার গুদাম প্রকল্পে ৬৬ কোটি টাকা ব্যয়ে ১৮ মাসের মধ্যে কার্যক্রম শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে জোরালো ভাবে বলা হয়েছে।

 

শিল্প মন্ত্রণালয়ের সচিব জানান, দেশে মাত্র একটি সার  কারখানা চালু রয়েছে যা ঘোড়াশালে অবস্থিত । বাকি কারখানাগুলো বন্ধ রয়েছে, পূর্ণাঙ্গভাবে কোন কারখানা চালু নেই। সার কারখানার মূল কাঁচামাল গ্যাস। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস দিতে গিয়ে  কারখানাগুলোতে সরকার গ্যাস দিতে পারছে না।  শিল্প মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশের সকল শিল্প কারখানা সরজমিনে দেখার পরিকল্পনা রয়েছে সরকারের এই উচ্চপদস্থ কর্মকর্তা।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাগুরায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরায় দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি’র নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি’র নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ
মাগুরা জেলা পরিষদের ১৫০ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ মাগুরা জেলা পরিষদের ১৫০ টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ
পাইকগাছায় সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন পাইকগাছায় সোলাদানা খেয়াঘাট-বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
মাগুরায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন মাগুরায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন
মাগুরায় অনির্বাণ সেবা সংসদের সভা অনুষ্ঠিত মাগুরায় অনির্বাণ সেবা সংসদের সভা অনুষ্ঠিত
খুলনায় প্রথম নারী জেলা প্রশাসক হুরে জান্নাত এর যোগদান খুলনায় প্রথম নারী জেলা প্রশাসক হুরে জান্নাত এর যোগদান
দীর্ঘ ২৩ বছর পরে মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন দীর্ঘ ২৩ বছর পরে মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্কাইভ