বৃহস্পতিবার ● ১২ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিক্ষক দম্পতিকে অচেতন করে চুরির চেষ্টা
পাইকগাছায় শিক্ষক দম্পতিকে অচেতন করে চুরির চেষ্টা
![]()
পাইকগাছায় এক শিক্ষক দম্পতিকে অচেতন করে চুরি চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল (৫৫) এর বাড়িতে এ ঘটনা ঘটে। গত দুদিন ওই শিক্ষক দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই এলাকার মৃত দূর্গাপদ মন্ডলের ছেলে। ঘটনার দিন মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন শিক্ষক পরিবারের সবাই। এরপর রাত দেড়টার দিকে স্ত্রী বিজলী রাণী (৪২) স্বামী গোপাল কে ডেকে দিলে ঘুমঘুম অবস্থায় চিংড়ি ঘেরে চলে যায়। সেখানে গিয়ে ঘেরের বাঁধে অচেতন হয়ে ঘুমিয়ে যান শিক্ষক গোপাল চন্দ্র। এরপর রাত আড়াইটার দিকে মেয়ে শ্রেয়সী জেগে গিয়ে দেখে মা অচেতন হয়ে ঘুমিয়ে রয়েছে এবং বাবা বাসায় নাই। মা অসুস্থ হতে পারে এমন ধারণা করে মেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে লোকজন এসে মৎস্য ঘের থেকে শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে বুধবার সকালে অসুস্থ শিক্ষক দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা। এব্যাপারে শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল বলেন, খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে আমাদের অচেতন করে কোন দুষ্কৃতকারীরা চুরির চেষ্টা করতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। শিক্ষকের সহধর্মীনি বিজলী রাণী জানান, কোন কিছু চুরি হয়েছে কিনা পুরোপুরি সুস্থ না হলে বুঝতে পারছি না। বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক দম্পতি।






পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ 