বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে এক্সেস প্রকল্পের অবহিতকরণ সভা
আশাশুনিতে এক্সেস প্রকল্পের অবহিতকরণ সভা
![]()
আশাশুনি : আশাশুনিতে এক্সেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদের হলরুমে উত্তরণ’র এক্সেস প্রকল্পের প্রজেক্ট ফোকাল রেজওয়ান উল্লাহ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এন্ড মাইগ্রেশন অফিসার ফয়সাল মন্ডলের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সকলের মাঝে উপস্থাপন করেন প্রকল্পের প্রোগ্রাম অপারেশন ম্যানেজার আফরোজা আক্তার বানু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, ভেটেনারি সার্জন ডাঃ আব্দুস সালাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উত্তরণের ডিআরআর এন্ড ওয়াশ অফিসার দীপন মুখার্জী, এগ্রিকালচার এন্ড লাইভলিহুড অফিসার নুসরাত জাহান মাফিয়া, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ।
হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর সহযোগিতায় উত্তরণ সংস্থার বাস্তবায়নে একসেস প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ সভায় প্রকল্পের প্রোগ্রাম অপারেশন ম্যানেজার আফরোজা আক্তার বানু প্রকল্পের কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা করেন এবং উত্তরণ’র এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি নিরসন, জলবায়ু সহনশীল, কৃষি জীবিকায়ন, স্থানান্তরিত, মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত পানি ও স্যানিটেশন বিষয়ক আলোচনা করা হয়।






খুলনার নতুন জেলা প্রশাসক হুরে জান্নাত
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি
মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা
পাইকগাছায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন; চাহিদার তুলনায় তেল পাচ্ছে না গ্রাহকরা
অভিযোগ বক্স খুললেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান 