শনিবার ● ২১ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে শনিবার সকালে দেবীনগর খালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চায়না জাল জব্দ করা হয় এবং দুপুরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন । এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না জালে দেশীয় মাছ ও মৎস্য সম্পদ শেষ করে দিচ্ছে। শনিবার সকালে অভিযান পরিচালনা করে প্রায় ৬’শ মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। তবে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহত ভাবে চলতেই থাকবে।






পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার 