শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ২১ জুন ২০২৫
প্রথম পাতা » মিডিয়া » মাগুরায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রথম পাতা » মিডিয়া » মাগুরায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
৩২৫ বার পঠিত
শনিবার ● ২১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সাংবাদিকতার মান বাড়াতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহনে “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে । আজ শনিবার বিকালে মাগুরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল । বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর ,পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা তথ্য অফিসার পাভেল দাস। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন,সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের তথ্য অধিকার আইন সর্ম্পকে সচেতন হতে হবে। তাছাড়া তিনি বাংলাদেশের সংবাদপত্র,সংবাদ সংস্থা এবং সাংবাদিকের জন্য অনুসরণীয় আচরণ বিধি ১৯৯৩ (২০০২ সাল সংশোধিত) এর নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ এর ২৫ নম্বর আইন সর্ম্পকে সাংবাদিকদের অবহিত করেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেয়।





মিডিয়া এর আরও খবর

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)