রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছা পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯জুন রবিবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন এ বাজেট পেশ করেন। পাইকগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে ৪৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার, ৭৮২ দশমিক ১৮ টাকা আয় ও ৪৪ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৩৪১ দশমিক ৬৭ টাকা ব্যয় এবং ২৫ লাখ ৪৪১ দশমিক ৫১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ডাঃ ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, পৌর প্রকৌশলী মোঃ নুর আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান (জিয়া), প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯ তম উপশাখার যাত্রা শুরু
পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা
মাথা পিছু আয় বেড়ে ২৭৮৪ ডলার
জ্বালানী সংকটে বাড়ছে গোবরের তৈরি মশালের চাহিদা বাড়ছে
দেশে প্রথমবার কলাগাছের আঁশ থেকে দৃষ্টিনন্দন শাড়ি
পাইকগাছায় বাইনবাড়ীয়া ঘোষখালী নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ শুরু
পাইকগাছায় বেড়েছে ভেনামী চিংড়ির উৎপাদন; অচিরেই বাণিজ্যিক চাষের প্রত্যাশা
সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছে 