শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে ভিডাব্লিউবি কার্ডের যাচাই-বাছাই সম্পন্ন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে ভিডাব্লিউবি কার্ডের যাচাই-বাছাই সম্পন্ন
২০৭ বার পঠিত
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে ভিডাব্লিউবি কার্ডের যাচাই-বাছাই সম্পন্ন

 --- পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি কার্ডের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার এলাকাবাসী ভিডাব্লিউবি কার্ডে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেন। এ উপলক্ষে সোমবার ৭ জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অভিযোগকারীদের উপস্থিতিতে যাচাই-বাছাই আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত যাচাই-বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, এসআই নুর আলম। এসময়ে অভিযোগকারীরা সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়নের সরকার কর্তৃক বরাদ্দকৃত ২২১ জন ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ কারীদের যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, মোঃ জাহাঙ্গীর আলম,আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম, আসাদ আল হাফিজ, জিয়ারুল ইসলাম, মোঃ আবু জাফরসহ সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, যাচাই-বাছাই অনুষ্ঠানে অভিযোগকারীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৩০ জনকে অধিকতর তদন্ত শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)