শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই শহিদদের স্মরণে ১০টি বৃক্ষরোপন
মাগুরায় জুলাই শহিদদের স্মরণে ১০টি বৃক্ষরোপন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জেলার ১০ জন জুলাই শহিদদের স্মরণে ১০টি বৃক্ষরোপন করা হয়েছে । মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময় জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা গাচের চারা রোপন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুবুল হক,জুলাই আগষ্টে নিহত শহিদ পরিবারের সদস্যরাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম, জুলাই পুনর্জাগরণ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বৃক্ষরোপন,সেমিনার,আলোচনা সভা ,প্রতীকী ম্যারাথন। এ উপলক্ষে আজ শনিবার আমরা প্রশাসন চত্বরে মাগুরা জেলায় জুলাই-আগষ্টে নিহতের স্মরণে ১০টি বৃক্ষরোপন করলাম। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ আমাদের এ উদ্যোগ।






নড়াইলে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
মাগুরায় মতুয়া সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের ডাক
দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল
বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ 