বুধবার ● ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান
পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান
খুলনার পাইকগাছায় কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি স্কিম এর আওতায় পাইকগাছায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও খুলনা জেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। ৩০ জুলাই বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রধান অতিথি ছিলেন,পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার এস.এম. ছায়েদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত ৩০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।






মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় 