শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
২৬৯ বার পঠিত
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

---নড়াইল প্রতিনিধি; নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পী, সহকারী শিক্ষক শিখা রানী, তাপস পাঠক, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক দুলাল চন্দ্র গাইন, স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, শিক্ষার্থী রূপক ভৌমিক, বৈশাখী গুপ্ত, সৌম পাঠক, বিথী পাঠকসহসহ অনেকে। কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমের ছেলে-মেয়েদের কৈশোরকালীন সময়ে সুস্থ-সুন্দর ভাবে বেড়ে উঠার বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে ১০ থেকে ১৯ বছর পর্যন্ত সময়টা কৈশোরকাল। এ বয়সে হরমোন পরিবর্তন হয়। এ কারণে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। ওজন ও উচ্চতা বাড়ে, হাড়ের গঠন হয়, পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এ সময়ে তাদের গাইড করার প্রয়োজন হয়।

এ প্রকল্পের মাধ্যমে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের কৈশোরকালের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসাসেবা প্রদান করা হয়ে থাকে। নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কয়েকটি কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম চালু আছে।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)