শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
২১৭ বার পঠিত
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

 ---গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় প্রমুখ। সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল হুদা-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রুহুল আমিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, সঃ কলেজ প্রভাষক শেখ আবু সাইদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব ও দেবাশীষ সরদার, মাওঃ আবু সাদেক, জুলাই আহত রজব আলী, আঃ সাত্তার গাজী, এনসিপি উপজেলা সমন্বয়ক মোঃ হাফিজ বিন আমিন, শিক্ষার্থী, এসএম সাজেদুর রহমান, তুরানি আক্তার রাসা। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপজেলা সিএ আব্দুল বারী, কৃষ্ণপদ মন্ডল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতীব ও ইমাম মুফতী আশরাফুল ইসলাম রাহমানি। অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ

আর্কাইভ