শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাদিয়া খাতুনের মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাদিয়া খাতুনের মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৮৮ বার পঠিত
সোমবার ● ১১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সাদিয়া খাতুনের মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সাদিয়া খাতুনের মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১১ সোমবার আগষ্ট দুপুরে প্রেসক্লাব পাইকগাছায় সংবাদ সম্মেলনে শাহপাড়া গ্রামের মোঃ আবু তালেব গাইন লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার মৃত আবু বক্কর গাইনের ছেলে রবিউল গাইন ও দাউদ গাইনের ছেলে নুর ইসলাম গাইনের সহযোগিতায় গত ১১ জুন আমার ছেলে মোঃ আহসানউল্লাহকে নিয়ে শাহীন সরদারের মেয়ে সাদিয়া খাতুনের সাথে এ্যাডভোকেট এর মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের সময় সাদিয়া খাতুন বাড়িতে ছিলেন, পরবর্তীতে নুর ইসলাম ও রবিউল গাইন বাড়িতে গিয়ে সাদিয়াকে সই করান। ঘটনাটি জানাজানি হওয়ার পর গত ২২ জুন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাদিয়ার দাদা রমজান আলীর মধ্যস্থতায় উভয়ের বয়স কম থাকায় বিবাহ বিচ্ছেদের লক্ষ্যে এক লক্ষ ৬০ হাজার টাকা দেনমোহর পরিশোধ করা হয়। বিষয়টি উপস্থিত সবাই অবগত আছেন।

তিনি আরো বলেন, ২৬ জুন থেকে  আমার ছেলে আহসানউল্লাহর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু ১৬ জুলাই মেয়ের ফুফু একই এলাকার মোছাঃ জাহানারা খাতুন আমার ছেলেকে তাহার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং পরদিন সকালে মেয়ের পরিবার এলাকায় প্রচার করে তাদের মেয়ে নিখোঁজ। এদিন বিকালে ষড়যন্ত্র করে জুলেখা মেম্বার আমার ছেলে আহসানউল্লাহ কে তেতুলিয়ায় তার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করায় এবং পরে ঢাকায় অবস্থানরত রবিউল গাইনের কাছে পাঠিয়ে দেয়। ২২ জুলাই সাদিয়া খাতুনকেও ঢাকায় রবিউল গাইনের কাছে পাঠানো হয়। পরে ২ আগস্ট আহসানউল্লাহর ফোনের মাধ্যমে রবিউলের নির্যাতনের কথা জেনে আমি ঢাকায় গিয়ে কৌশলে ছেলে আহসানউল্লাহ ও সাদিয়াকে এলাকায় ফিরিয়ে এনে সাদিয়াকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। কিন্তু মেয়ের পিতা শাহীন সরদার তা না মেনে পুনরায় মেয়েকে আবু তালেবের বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে মেয়ের জামাই নুর হোসেনের মাধ্যমে পিতা শাহীন সরদারের বাড়ি ফেরত পাঠানো হয় সাদিয়াকে।

সংবাদ সম্মেলনে মোঃ আবু তালেব গাইন দাবি করেন, এ ঘটনায় তার নামে গত ১০ আগস্ট প্রেসক্লাব পাইকগাছায় সাদিয়া যে সংবাদ সম্মেলনটি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিষয়টি তদন্তপূর্বক সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)