শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রথম পাতা » আঞ্চলিক » সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
১৬৭ বার পঠিত
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

--- পাইকগাছার কপিলমুনিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মামভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়েছে।
বুধবার ১৩ আগস্ট  বেলা ১১ টার সময় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কপিলমুনি প্রেসক্লাবের  আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি প্রবীর কুমার জয়, সিনিয়র সদস্য এসএম লোকমান হেকিম, একে আজাদ, স ম নজরুল ইসলাম, গাজী অলিউল্লাহ, তপন পাল,খায়রুল ইসলাম, আব্দুস সবুর আল আমিন, মনিরুল ইসলাম, প্রবীর কুমার মন্ডল,কামরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার, সরদার ফরিদ আহমেদ, আব্দুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে সাংবাদিকদের কাজ হল অনিয়ম, চাঁদা আদায়, মাদকসহ সমাজের নানা অসংঙ্গতি পূর্ণ বিষয়গুলিতে সবসময় জনগণের সামনে তুলে ধরার কাজ করে থাকে এই সাংবাদিক সমাজ। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছে। তাই গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মিশনে জড়িতদের বিচার দ্রুত বিচার শেষ করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে কপিলমুনি প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় মহান মে দিবস পালিত মাগুরায় মহান মে দিবস পালিত
নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
খুলনায় মহান মে দিবস পালিত খুলনায় মহান মে দিবস পালিত
ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুনের জন্য সন্তানের আকুতি; দোয়া কামনা ক্যান্সারে আক্রান্ত আমেনা খাতুনের জন্য সন্তানের আকুতি; দোয়া কামনা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে - পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হবে - পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া
মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা মাগুরায় শ্রমিক দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও কর্মসূচি ঘোষণা
মাগুরা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা মাগুরা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা
মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক; সেক্রেটারী টিক্কা মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক; সেক্রেটারী টিক্কা
মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আর্কাইভ