শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণ এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণ এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
২৩৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণ এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

---উন্নয়ন সংস্থা উত্তরণ ৩০ নং ওয়ার্ড খুলনা সিটি কর্পোরেশনের রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৯ আগস্ট মঙ্গলবার সকালে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায়  এই কর্মসূচি উদ্বোধন করেন প্র্যাকটিক্যাল এ্যাকশন এর কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম। এ সময় আরও উপস্থিত ছিলেন রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুর রহমান, প্র্যাকটিক্যাল এ্যাকশন এর ক্লাইমেট থিমেটিক লিড তামান্না রহমান, ফিল্ড অপারেশন ম্যানেজার এ.জে.এম শফিকুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার। উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের  প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর সহকারী সমন্বয়কারী সাধনা রানী গুহ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মনিরুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মহতী উদ্যোগ নেবার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান। এই বৃক্ষ রোপণ কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য বৃক্ষ রোপণের প্রতি উৎসাহ ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য,  উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় রুপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে  নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনী প্রদান করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশের সুরক্ষা,  তাপদাহ কমানো ও কার্বন শোষণে এই প্রকল্পের অধীনে বৃক্ষ রোপণ করবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ

আর্কাইভ