শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইপাইকগাছায় কালিনগর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইপাইকগাছায় কালিনগর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
২১০ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইপাইকগাছায় কালিনগর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

---খুলনার পাইকগাছায় কালিনগর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন মেরামতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত। ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের দাবি জানিয়েছে শত শত এলাকাবাসী। দেলুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজের সভাপতিত্বে ও ইউপি সদস্য পলাশ কান্তি রায়ের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ হালদার, ইউপি সদস্য রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, বদিউজ্জামান, মেরি রাণী, দেলুটি ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তফা সরদার, প্রভাষক কল্যাণ মন্ডল, ধীমান মন্ডল, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, সন্তোষ গাইন, উৎপল রায়, শিশির মন্ডল, শিমুল মন্ডল, মিহির সরকার, শ্যামল কান্তি রায়, মালতী মন্ডল, শিক্ষার্থী পিয়া মন্ডল ও তৃপা সরকার।

পাইকগাছার দেলুটির কালিনগর ওয়াপদার বেড়িবাঁধে ভদ্রা নদীর প্রবল স্রোতে বাঁধে ৪’শ মিটার এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে বিগত বছরে ন্যায় যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ কারণে চরম ঝুঁকিতে রয়েছে ২২নং পোল্ডারের ১৩ টি গ্রামের হাজার হাজার মানুষ। উল্লেখ্য দেলুটি হচ্ছে উপজেলার দ্বীপ বেষ্টিত একটি ইউনিয়ন। ২২ নং পোল্ডার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের একটি অংশ। ৫ টি ওয়ার্ডের ১৩ টি গ্রাম নিয়ে ২২ নং পোল্ডার। পোল্ডারের চারিপাশে নদী থাকায় এবং টেকসই বেড়িবাঁধ না থাকায় চরম ঝুঁকি নিয়ে বসবাস করেন এখানকার মানুষ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে দুর্বল বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানকার জনসাধারণের। গত বছরের ২২ আগস্ট একই এলাকার বাঁধ ভেঙ্গে ২২ নং পোল্ডার সম্পুর্ণ তলিয়ে গিয়ে দীর্ঘদিন পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করতে হয়েছিল এখানকার মানুষের। তেমন কোন আশ্রয় কেন্দ্র না থাকায় হাজার হাজার মানুষকে রাস্তায় বসবাস করতে হয়। বিগত ২০ বছর ধরে এখানে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ইতোপূর্বে হাজার হাজার বিঘা ফসলি জমি এবং অসংখ্য ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। গত বছর বাঁধের যেখানে ভেঙ্গে গিয়েছিল তার ঠিক এক কিলোমিটার উত্তরে এবছর ও কালিনগর সাধু ঘাটের অমল কবিরাজের বাড়ি হতে প্রভাষ মন্ডলের বাড়ি পর্যন্ত ৪’শ মিটার এলাকা জুড়ে বাঁধে ভাঙ্গন এবং কোথাও কোথাও বড় ফাটল দেখা দিয়েছে। যার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কায় উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছে এলাকার মানুষ। মেরামতসহ ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন জরুরি মনে করছে ঝুঁকিপূর্ন এলাকার মানুষ। এলাকার শত শত মানুষ মঙ্গলবার দুপুরে বাঁধের উপর দাঁড়িয়ে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের দাবি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তারা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধের দাবি জানান।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)