শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » জাতিয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে ফুলেল সংবর্ধনা দিল পাইকগাছার ব্যবসায়ীরা
প্রথম পাতা » আঞ্চলিক » জাতিয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে ফুলেল সংবর্ধনা দিল পাইকগাছার ব্যবসায়ীরা
২৬৯ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিয় স্বর্ণপদক প্রাপ্ত চিংড়ি চাষী রিপনকে ফুলেল সংবর্ধনা দিল পাইকগাছার ব্যবসায়ীরা

 ---দেশের চিংড়ি উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক অর্জনকারী খুলনার পাইকগাছার চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৭ আগস্ট  বুধবার দুপুর ১টায় পৌরসভার শহীদ মিনার চত্বরে ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। পাইকগাছা চিংড়ি চাষী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, পোনা ব্যবসায়ী সমিতি লিঃ, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন ফুলেল শুভেচ্ছা জানিয়ে রিপনকে সংবর্ধিত করেন।

সংবর্ধিত অতিথি উপজেলা চিংড়ি চাষী সমিতির সাধারণ সম্পাদক ও রয়্যাল ফিস কালচারাল এবং রয়্যাল ফিস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন জাতীয় স্বর্ণপদক পাওয়ায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্ট প্রশাসন, ব্যবসায়ী মহল ও গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।---

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গী। সাংবাদিক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপক বজলুল হুদা, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সহ-সভাপতি গাজী সোহেল রাশেদ জনি, সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, আঃ মজিদ সানা, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, দলিল লেখক সমিতির সভাপতি গাজী বজলুর রহমান, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুরাম মণ্ডল, ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সামাদ, বিশিষ্ট পোনা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালী, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ঠিকাদার মিরাজুল ইসলাম মিরাজ, মধুরঞ্জন কর্মকার, সুনীল মণ্ডল, জিএম রেজাউল করিম, অমরেশ মণ্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, এ্যাড. মোজাফফর হাসান, ইলিয়াস হোসেন, সাংবাদিক আহম্মদ আলী বাঁচাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গোলাম কিবরিয়া রিপনের হাতে জাতীয় স্বর্ণপদক তুলে দেন।





আঞ্চলিক এর আরও খবর

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

আর্কাইভ