শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কপিলমুনির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলীর দায়িত্বভার গ্রহণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কপিলমুনির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলীর দায়িত্বভার গ্রহণ
৩১৯ বার পঠিত
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কপিলমুনির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলীর দায়িত্বভার গ্রহণ

---খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ ইউনুছ আলী পুনরায় আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন।
৩১ আগস্ট রবিবার ইউনিয়ন পরিষদের নিয়মিত সভায় প্যানেল চেয়ারম্যান-০২ মোঃ বদরুল আলম দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রম অনুমোদন দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট নথিপত্র ও কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ করা হয়।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী বলেন, স্থানীয় জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। তিনি এ কাজে সকল ইউপি সদস্য ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল জানান, নীতিমালা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান-২ বদরুল আলম দায়িত্ব পালন করছিলেন। তবে ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ ইউনুছ আলী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের দায়িত্বভার এখন নিয়মিতভাবে পালন করবেন প্যানেল চেয়ারম্যান-০১ মোঃ ইউনুছ আলী।





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ