শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » কবি ফররুখ আহমেদের বাড়ি সংরক্ষণ করেই রেল পথ নির্মাণের কাজ সম্পন্ন হবে - প্রেস সচিব শফিকুল আলম
প্রথম পাতা » আঞ্চলিক » কবি ফররুখ আহমেদের বাড়ি সংরক্ষণ করেই রেল পথ নির্মাণের কাজ সম্পন্ন হবে - প্রেস সচিব শফিকুল আলম
৩৪৭ বার পঠিত
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কবি ফররুখ আহমেদের বাড়ি সংরক্ষণ করেই রেল পথ নির্মাণের কাজ সম্পন্ন হবে - প্রেস সচিব শফিকুল আলম

--- মাগুরা প্রতিনিধি : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন,  মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমদের  বাড়ি সংরক্ষণ  রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হবে । মাগুরা বাসীর কাঙ্খিত   এ রেলপথ বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। ইতিমধ্যেই মাগুরা ও ফরিদপুর অংশে গড়াই নদীর উপরে ব্রিজ নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। আজ শুক্রবার সকালে মাগুরা সদরের মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের  বসতবাড়ি পরিদর্শনকালে তিনি কথাগুলো বলেন। এ সময় তিনি রেলপথ প্রকল্পের মাগুরা অংশের কাজ পরিদর্শন করেন । তিনি উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন পিছনোর কোন সুযোগ নেই। জুলাই সনদ নিয়ে সংস্কার  কমিশন কাজ করছে।
এ সময় প্রেস সচিব শফিকুল আলম কবি ফররুখ আহমেদের  পরিবারের সাথে মতবিনিময় করেন এবং রেলের জমি অধিকরণ নিয়ে বিবদমান সমস্যার সমাধান বিষয়ে আলোচনা করেন।
পরে রেলওয়ে প্রকল্পের  মাগুরা ও ফরিদপুর অংশের  সীমানায় গড়াই নদীর উপরে রেল ব্রিজের কাজ পরিদর্শন করেন।
এ সময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহাবুবুল হক, রেলপথ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুল হক  ও প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ফরিদপুরের মধুখালী হয়ে কামারখালী থেকে মাগুরার রামনগর ঠাকুরবাড়ির  ব্রডগেজ রেলপথ প্রকল্পের  কাজ শুরু হয় ২০১৮ সালে । ইতিমধ্যেই এই প্রকল্পের ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে । জমি অধিকরণ কিছু জটিলতার  কারণে আমাদের কাজ করতে একটু সমস্যা হচ্ছে। আশা রাখছি অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।  প্রথমদিকে কবি ফররুখ আহমেদের  বাড়ি জমি অধিকরণ এর মধ্যে পড়ে যায়। এরপর পরিবারের বিভিন্ন দাবির মুখে আমরা নকশা পরিবর্তন করে  কবির বাড়ি থেকে ১০ থেকে ১২ ফিট দূরে দিয়ে রেল পথ নির্মাণের কাজ  সম্পন্ন করা হবে। পাশাপাশি কবি বাড়ির চারপাশে  প্রাচীর দিয়ে সংরক্ষণ করা হবে।





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)