শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুস্তাফিজুর রহমান শেখের (১৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরোহী তার বন্ধু নয়ন আহত হয়েছে।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাইকগাছা উপজেলার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাহমুদ কাটি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত মুস্তাফিজুর রহমান কপিলমুনি ইউপির বিরাশী ভেদামারি এলাকার মফিজুল শেখের ছেলে এবং হাবিবনগর ফাজিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র ছিলেন।
পারিবার সূত্রে জানা গেছে, দুপুরে আগড়ঘাটা থেকে কপিলমুনি বাজার যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মুস্তাফিজুর গুরুতর আহত হয়।পথচারীরা তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটায় খুলনায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুস্তাফিজ রাতেই মারা যায়। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।






পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ 