শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » সাতক্ষীরায় তিন ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
প্রথম পাতা » আঞ্চলিক » সাতক্ষীরায় তিন ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
৩০৪ বার পঠিত
শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরায় তিন ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

---সাতক্ষীরায় ট্রান্সফরমার বিস্ফোরণে গ্রিড লাইনে আগুন লাগার কারণে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শহর ও গ্রাম এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরের দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে যায়। তবে, প্রায় ৩ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এদিকে, অগ্নিকান্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দেখা দেয়। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম খানিকটা ব্যাহত হয়। এরপর আড়াই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করার পর জনজীবনে স্বস্তি ফিরে আসে।

সাতক্ষীরা ওজোপাডিকো এর নিবার্হী প্রকৌশলী শোয়াইব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর খুলনা থেকে একটি বিশেষজ্ঞ টিম সাতক্ষীরায় আসার পর পরীক্ষা নিরীক্ষা শেষে বিদ্যুৎ সরবারাহ পূণরায় সচল করেছেন।





আঞ্চলিক এর আরও খবর

দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)