শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » সাতক্ষীরায় তিন ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
সাতক্ষীরায় তিন ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
সাতক্ষীরায় ট্রান্সফরমার বিস্ফোরণে গ্রিড লাইনে আগুন লাগার কারণে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শহর ও গ্রাম এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরের দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে যায়। তবে, প্রায় ৩ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি ঘটেনি।
সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এদিকে, অগ্নিকান্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দেখা দেয়। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম খানিকটা ব্যাহত হয়। এরপর আড়াই ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করার পর জনজীবনে স্বস্তি ফিরে আসে।
সাতক্ষীরা ওজোপাডিকো এর নিবার্হী প্রকৌশলী শোয়াইব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর খুলনা থেকে একটি বিশেষজ্ঞ টিম সাতক্ষীরায় আসার পর পরীক্ষা নিরীক্ষা শেষে বিদ্যুৎ সরবারাহ পূণরায় সচল করেছেন।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 