বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে টাইফয়েড টিকাদান সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা
নড়াইলে টাইফয়েড টিকাদান সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা
নড়াইল প্রতিনিধি ; নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জেলা তথ্য অফিস এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন ও জেলা তথ্য অফিসার রোস্তম আলী। এছাড়া উপস্থিত ছিলেন- নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক সুলতান মাহমুদ, ফরহাদ খানসহ গণমাধ্যমকর্মীরা।
এদিকে, একই বিষয়ে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন, ডাক্তার ইসমাঈল হোসনে বাপ্পী। উপস্থিত ছিলেন-জেলা ইপিআই সুপার হাবিবুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা।
আলোচকরা জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম ও সমমান শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা নিতে পারবে। নড়াইলসহ দেশব্যাপী আগামি ১২ অক্টোবর থেকে এই টিকাদান শুরু হবে। শেষ হবে ১৩ নভেম্বর।






নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 