রবিবার ● ১২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
শ্রীপুরে চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না দোয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। রবিবার দিনভর উপজেলার গড়াই নদীর গোয়ালদাহ থেকে লাঙ্গলবাঁধ পর্যন্ত অভিযান চালিয়ে জব্দকৃত বিপুল পরিমান চায়না দোয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর তত্বাবধানে ও মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদের নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, দেশীয় প্রজাতির মাছ এমনিতেই হারিয়ে যাচ্ছে। একশ্রেণির অসাধুরা ব্যক্তিরা অবৈধ চায়না দোয়ারী ও কারেন্ট জাল ব্যবহার করে দেশীয় মাছ ও মৎস্য সম্পদ শেষ করে দিচ্ছে। রবিবার দিনভর অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার ৫’শ মিটার অবৈধ চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা চায়না জালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। ৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষার্থে এবং দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।






পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় 