মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নবাগত এসিল্যান্ড মোঃ ফজলে রাব্বী’র যোগদান
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড মোঃ ফজলে রাব্বী’র যোগদান
খুলনার পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ ফজলে রাব্বী যোগদান করেছেন। তিনি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছাজানানো হয়। এসময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পালসহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত এসিল্যান্ড মোঃ ফজলে রাব্বী ২০২২ সালে বিসিএস ৪০ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। ১৪ সেপ্টেম্বর তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেন। যোগদান করেই নবাগত এসিল্যান্ড মোঃ ফজলে রাব্বী সেবার মানসিকতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।






পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 