বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত
দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত
উন্নয়ন সংস্থা উত্তরণ খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন - এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৫ অক্টোবর, বুধবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে অফিসার্স জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন দাকোপ উপজেলা নিরবাহী অফিসার মো: আসমত হোসেন। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান। কামারখোলা ইউনিয়ন ও চালনা পৌরসভার সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পৌর নির্বাহী কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। এই কর্মশালায় কামারখোলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংরক্ষিক নারী ওয়ার্ডের কয়েকজন সদস্যও অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ মডেল সাইক্লোন শেল্টার নির্মাণ বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়।
প্রধান অতিথি বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। উত্তরণ এর মতো অন্যান্য সংস্থাও যদি সাইক্লোন শেল্টারগুলোর উন্নয়নে এগিয়ে আসে তবে জনগণেল জন্য সুফল বয়ে নিয়ে আসবে। তিনি উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।






শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ 