মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা
মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিভিন্ন দাবিতে আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি: বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উচ্চ মাধ্যমিক ও অনার্স প্রথম বর্ষ নবীন বরণ ২০২৫ মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রথমেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শরীফ তেহরান টুটুল, বিহারীলাল শিকদার সরকারি কলেজের শিক্ষক রমেশ চন্দ্র বাইন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের ঢাকা মহানগর শাখার সংগঠক সুস্মিতা মরিয়ম। নবীন শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য প্রদান করেন মোছাম্মদ মায়মুনা খাতুন।আলোচনা সভা শেষে বি এম রত্না, মায়মুনা খাতুন, রিফাত চৌধুরী, শিহাবসহ নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
বক্তারা বলেন, মাগুরা জেলার সকল স্কুল ও কলেজসমূহে নিয়মিত ক্লাস, শিক্ষক সংকট নিরসন, লাইব্রেরি-ল্যাবরেটরিসহ শিক্ষার মান উন্নয়ন করতে হবে।
তাছাড়া মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা, জেলায় সরকারিভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করা, সদর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন, ইসিজি মেশিন ও আইসিইউ ব্যবস্থা রাখতে হবে।






পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক 