শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় উপকূল দিবস পালিত
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় উপকূল দিবস পালিত
৪৬৩ বার পঠিত
বুধবার ● ১২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উপকূল দিবস পালিত

--- উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আয়োজনে ১২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১ টায় নতুন বাজার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বনবিবি এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। সভায় প্রধান অতিথি ছিলেনে, কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি।

বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা আইনজীবী সমিতির সদস্যএ্যাড. মোজাফ্ফার হাসান,  নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন। আলোচনা সভায় বক্তৃতা করেন, সাংবাদিক রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, নুরুল আমিন পলাশ, রাজু আহম্মেদ, কবি লিনজা আক্তার মিথিলা, শিক্ষার্থী সাদিয়া সুলতানা, সুবাইতা সুলতানা, ইকরা, শাহিনুর রহমান, মোজাম গাজী, গনেশ দাশ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার মতে ভোলা সাইক্লোন পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম প্রাণঘাতী একটি ঝড়। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। তাই  উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, ৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও নিহতদের স্মরণে বছরে অন্তত একটি বার সবাই মিলে আলোচনা করার জন্য উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানান। অনুষ্ঠানে স্কুল পর্যায় উপকূল বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরুস্কার প্রদান করা হয়।





উপকূল এর আরও খবর

দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)