শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি
প্রথম পাতা » খেলা » পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি
২০৭ বার পঠিত
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা-কয়রার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে: এমপি প্রার্থী বাপ্পি

---খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে যেমন শারীরিকভাবে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারব, তেমনি খেলাধুলার চর্চাই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ।

এই কলেজ মাঠে কানায় কানায় পরিপূর্ণ দর্শক, স্থানীয় ক্রীড়ানুরাগী, খেলোয়াড় ও তরুণ সমাজের উপস্থিতিতে আমি অঙ্গীকার করছি, আমি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে অবশ্যই কয়রা-পাইকগাছার খেলাধুলার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই অঞ্চলে মিনি স্টেডিয়াম তৈরি করবো। আমি ক্রিড়া প্রেমী মানুষ, সুবিধাবঞ্চিত কয়রা-পাইকগাছার খেলোয়াড়রা আগামীতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদী।

পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত কপিলমুনি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: আমজাদ হোসেন।

  উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাসার চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ হালিম ইমরান, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

অন্যান্য মধ্যে উপস্থিত এড. আব্দুস সাত্তার, এসএম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, তৌহিদুজ্জামান মুকুল, মো. আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, এড. সুমন আহমেদ, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকী, সাবরিনা আক্তার, লক্ষ্মী রানী মন্ডল, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, রুবেল মীর, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, মোস্তফা মোড়ল, মেরাজুল ইসলাম, মিজান জোয়ার্দার, আবুল বাসার বাচ্চু, আসাদুজ্জামান ময়না, নাজির আহমেদ, আব্দুস সাত্তার, সরদার ফারুক হোসেন, ইকবাল হোসেন, আব্দুল মজিদ গোলদার, আব্দুল হাকিম সানা, বাহার গাজী, ইব্রাহিম গাজী, শেখ আবু তালেব, শেখ এনামুল ইসলাম, গফুর গাজী, জিয়াউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, আব্দুল করিম গাজী, রুবেল ইসলাম, রুহুল আমিন, শামীম জোয়ার্দার, মেছের আলী সানা, আনারুল ইসলাম, লক্ষী রানী গোলদার, মজিবর রহমান, মশিউর রহমান মিলন, সরোজিত ঘোষ দেবেন, মো. রাশেদুজ্জামান প্রমুখ।





খেলা এর আরও খবর

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)