শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
১৭৯ বার পঠিত
বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মাদক কারবারি লুৎফর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড

--- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  পাইকগাছায় আলোচিত মাদক কারবারি লুৎফর রহমানকে মাদকসহ আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার কপিলমুনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানান, এলাকার আলোচিত মাদক কারবারি হিসেবে পরিচিত লুৎফর রহমান পাইকগাছা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনের পিতা।

সূত্রে জানা যায়, লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ১৮ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম কপিলমুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লুৎফর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তাকে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমের কাছে সোপর্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী জানান, মাদক কারবারি লুৎফর রহমানকে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।





অপরাধ এর আরও খবর

​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ

আর্কাইভ