শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকালে পাইকগাছার বোয়ালীয়া বীজ উৎপাদন খামারে পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা অনুষ্ঠিত হয়। এরপর বোয়ালিয়া ব্রিজ রোড, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা, গদাইপুর বাজার, গদাইপুর ইউনিয়ান পরিষদ, মুক্তির মোড়, হিতামপুর এলাকার বিভিন্ন গাছে ৪০ টি মাটির তৈরি পাখির বাসা স্থাপন করা হয়েছে।
স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। মাঠসভায় প্রধান অতিথি ও গাছে মাটির পাত্র বাধা কার্য়ক্রম উদ্বোধন করেন, বোয়ালীয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, শেখ মোর্শেদ আলম, মোঃ তহিদুল ইসলাম, তূর্য সাধু, পরিবেশ কর্মি কার্তিক বাছাড়, গনেশ দাস প্রমুখ।
উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থলের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে। বক্তারা মাঠ সভায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলের সহযোগীতা কামনা করেন।






পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়ীবাধে তাল গাছের চারা ও বীজ রোপণ
পাইকগাছায় বিশ্ব ওজোন দিবস পালিত
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা 