শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
১৮৩ বার পঠিত
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

---বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৬ নভেম্বর বুধবার  খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’। এ উপলক্ষ্যে খুলনা জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে সঠিক মান বজায় রাখতে হবে। একটি সফল প্রাণিসম্পদ সেক্টর গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক পশু-পাখি লালন পালন কৌশল সম্পর্কে খামারিদের প্রশিক্ষিত করতে হবে। ক্ষুদ্র খামারি উদ্যোক্তদের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারলেই বিষমুক্ত খাবার জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. এ বি এম জাকির হোসেন, খুলনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. মো: আব্দুর রহিম ও খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: শরিফুল ইসলাম। খামারিদের পক্ষে বক্তৃতা করেন পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন ও মোঃ তোফাজ্জেল হোসেন তুষার। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। ৪০টি স্টলে দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়াল ও অন্যান্য প্রদর্শনযোগ্য প্রাণী, টিকা-ওষুধ-খাদ্যসহ প্রয়োজনীয় প্রযুক্তি, প্রাণিজাত পণ্য, উৎপাদন, সংরক্ষণ পদ্ধতি ও বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শিত হয়। সপ্তাহ উপলক্ষ্যে জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আগামীকাল ২৭ নভেম্বর দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জোড়াগেটস্থ পশুর হাটের মাঠে বিনামূল্যে হাঁস-মুরগির টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি পালন করা হবে।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)